কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এক মুদি দোকানীর বিরুদ্ধে যুবতীকে (১৮) ধর্ষনের অভিযোগ উঠেছে। বর্তমানে ওই যুবতী ৭ মাসের অন্ত:সত্তা হয়ে পড়েছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ওই যুবতীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উপজেলার লালুয়া ইউনিয়নের চর চান্দুপাড়া গ্রামের মুদি দোকানী ইয়াসিনকে আসামি করা হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!মামলা সূত্রে জান যায়, ওই যুবতীর মা ও বাবা বিভিন্ন সময় নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানী ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে যুবতীর ইচ্ছার বিরুদ্ধে
একাধিকবার ধর্ষন করে।এর পর গত দুই মাস আগে তার অন্যত্র বিয়ে দেয়া হয়। স্বামীর বাড়ির লোকজন শরীরিক পরিবর্তন দেখতে পেয়ে চিকিৎসকের কাছে নিয়ে যায়।
তখন অন্ত:সত্তার বিষয়টি জানতে পারে। কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
![]()