৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০৯
শিরোনাম:

খালেদা জিয়ার হার্টে ব্লক, পরানো হলো রিং

মহসীন কবির: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়েছে। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তির পর শনিবার দুপুরে তার এনজিওগ্রাম করা হয়। তাতে কয়েকটি ব্লক ধরা পড়ে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাৎক্ষণিকভাবে সেখানে রিং পরানো হয়েছে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ম্যাডামের (খালেদা জিয়া) এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। তার মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ৭৭ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তাকে সিসিইউতে (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট) রাখা হয়।

Loading