মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুন) দুপুর একটার দিকে উপজেলার শমসেরনগর বিমানবন্দর এলাকার পতনউষার বাজারের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রত্যক্ষদর্শী প্রণজিত দেব নামে এক ব্যক্তি জানান, ট্রেনের আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। আগুন তীব্র হচ্ছে। এখনো কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুলাউড়া স্টেশন মাস্টার মহিবুল ইসলাম জানান, ট্রেনটির ৪টি বগিতে আগুন লেগেছে। ৮টি বগি নিরাপদে সরিয়ে কুলাউড়া স্টেশনে এনে রাখা হয়েছে আর ৫টি বগি অক্ষত অবস্থায় ঘটনাস্থলে আছে। ফায়ার সার্ভিস এখনো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
ভিডিও সূত্র: যমুনা টিভি
https://video.fdac14-1.fna.fbcdn.net/v/t42.1790-2/286305125_137126298926423_2311754789962049357_n.mp4?_nc_cat=1&ccb=1-7&_nc_sid=985c63&efg=eyJybHIiOjQ5MywicmxhIjo1MTIsInZlbmNvZGVfdGFnIjoic3ZlX3NkIn0%3D&_nc_eui2=AeHUFA_xjfceo69Y81erp-WAXGwpXU1a_ddcbCldTVr915tULvVhjw3un0GqJlJJC4vaHxUfrTwXte-qqTPFzhwW&_nc_ohc=KYI9wAHtoOAAX-49t3C&rl=493&vabr=274&_nc_ht=video.fdac14-1.fna&edm=AGo2L-IEAAAA&oh=00_AT_LmC50pf_AgUqMZ8oAha1Q_LCsanAHeY_mqbe-KPHLEw&oe=62A48CFF
![]()