২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৪
শিরোনাম:

জিনের দোহাই দিয়ে শিশুকে ধর্ষণ!

রংপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ঘুটুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১১ জন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস বলেন, ‘সম্প্রতি ঘুটু শিশুটিকে ধর্ষণ করে। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। পরে তদন্ত শুরু করে র‌্যাব।’

তিনি আরো বলেন, ‘শনিবার ভোরে গাইবান্ধা থেকে ঘুটুসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুটু জানান, স্থানীয় করিবাজের পরামর্শে জিনের আছর থেকে মুক্তি পেতে ওই শিশুকে ধর্ষণ করা হয়েছে।’

Loading