২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৯
শিরোনাম:

‘পাচার হওয়া টাকা ফেরত আনার সুযোগ দিচ্ছি’

দেশের অনেক টাকা বিদেশে পাচার হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করের মাধ্যমে পাচার হওয়া টাকা দেশে ফেরত আনার জন্য সুযোগ দিয়েছে সরকার। আমরা এর সুফল পেতে পারি। আর সুফল না পেলে এই সুযোগ উঠিয়ে নেয়া হবে।

Thank you for reading this post, don't forget to subscribe!

শনিবার (১১ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাজেট প্রতিক্রিয়া বিষয়ে জানার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ওবায়দুল কাদের।

কর প্রদান করে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার ঘোষণায় পাচারকারীরা আরও উৎসাহী হবে কিনা— এ প্রশ্নর উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অনেক টাকা পাচার হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে এমন সুযোগ দেয়া হয়। আমরাও দিচ্ছি।

এ সময় ওবায়দুল কাদের বিরোধীদল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের সমালোচনার উত্তরে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের একটি মহল দেশ থেকে অর্থপাচার হচ্ছে বলে ক্রমাগতভাবে অভিযোগ করছে। তাদের বক্তব্য সত্য ধরা হলে, তবে ৭ শতাংশ কর দেয়ার মাধ্যমে কেউ অর্থ ফেরত আনলে তো মির্জা সাহেবদের খুশি হওয়ার কথা।

তিনি আরও বলেন, আপনারা অর্থ পাচারের অভিযোগ তুলবেন, আবার যখন সেই অর্থ ফেরত আনার উদ্যোগ নেব তখনও অভিযোগ করবেন— তা তো দ্বিরাচিতা।

 

Loading