২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:২৮
শিরোনাম:

কলাপাড়ায়  ইউপি নিবার্চনে ৬ পুরুষের বিপরীতে ভোট যুদ্ধে লড়ছেন এক নারী চেয়ারম্যান প্রার্থী।

কুয়াকাটা প্রতিনিধি ঃ  কলাপাড়ায় ধুলাস্বর ইউনিয়ন পরিষদ নিবার্চন আগামী ১৫জুন ভোট গ্রহন। এখানে ৬ পুরুষ প্রার্থীদের  সঙ্গে পাল্লা দিয়ে প্রচার-প্রচারনা চালাচ্ছেন এক নারী প্রার্থী  উম্মে হাফসা রিপা (স্বতন্ত্র)  ঘোড়া মার্কা নিয়ে। ভোটের লড়াইয়ে ৬ পুরুষ ও তাদের বিপরীতে তিনি একমাত্র নারী। অন্য ৬ প্রার্থী হলো: ধুলাসার ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো: মোদাচ্ছের হাওলাদার (নৌকা), বিদ্রোহী প্রার্থী হলেন- শাহরিয়ার সবুজ (আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র) (আটোরিকসা), মো: মাহবুবুর রহমান (আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র) (চশমা), ডা. ইয়াকুব খান (আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র) (মটর সাইকেল) কে এম মেহেদী হাসান পিন্স খলিফা (বিএনপি স্বতন্ত্র) (আনারস), ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রাথর্ী হাফেজ ক্বারী মো: আবদুর রহিম (হাতপাখা)।
ধুলাস্বর ইউনিয়নে ১৫ ইউপি নিবার্চনে ৭ জন চেয়ারম্যান প্রার্থী, ভোটসংখ্যা: ১৪ হাজার ৩৬জন। ইউনিয়নের নারী ভোটাররা মুখ তুলে তাকালে নিজের নিশ্চিত বিজয় দেখছেন নারী প্রার্থী উম্মে হাফসা রিপা। বিষয়টি মাথায় রেখেই নিবার্চনের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। নারী ভোট ব্যাংকের পাশাপাশি পুরুষ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। অন্য ৬ পুরুষ প্রার্থী তাদের সাথে একট্রা হয়ে নারী অধিকার প্রতিষ্টায় কোমর বেঁধে মাঠে নেমেছেন এ নারী চেয়ারম্যান প্রার্থী। পুরুষ প্রার্থীদের  পাশাপাশি দিন-রাত সমান তালে নারী চেয়ারম্যান রিপা প্রতিশ্রুতি দিয়ে চলছেন ভোটারারদের দ্বারে দ্বারে। নারী অধিকার প্রতিষ্টায় যৌতুক, বাল্যবিবাহ-নারী নিযার্তনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বিশেষ করে নারী ভোটারদের মন জয় করতে ব্যাপক প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় এক নারী ভোটার কুলছুম এ প্রতিনিধিকে জানান, জীবনে প্রথম মহিলা চেয়ারম্যান প্রার্থী পেয়ে আমরা ধন্য। কারন বর্তমান সমাজে পুরুষ দ্বারা বিভিন্ন ভাবে নারীরা নিযার্তিত হচ্ছে। তাই আমরা মহিলা চেয়ারম্যান প্রার্থী বিজয় হলে আমি নারী সেও নারী তার কাছে আমাদের সুখ দুংখ কথা বলা যাবে। বর্তমান সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রাখছে। উম্মে হাফসা রিপা বিজয়ী হলে বিনা পয়সা বয়স্ক ভাতা, বিধবা, মাতৃত্বকালীন ও  প্রতিবন্ধীসহ বিভিন্ন ধনরনের ভাতার কার্ড প্রদান করবে।
নারী চেয়ারম্যান প্রার্থী উম্মে হাফসা রিপা এ প্রতিবেদককে বলেন, একজন নারী প্রার্থী হিসেবে তিনি জনগনের ব্যাপক সাড়া পাচ্ছেন। নারীরা এগিয়ে যাচ্ছে সারাবিশ্বে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা অবদান রাখছে। গ্রাম পযার্য়ে নারীদের উন্নয়নে কাজ করার ইচ্ছে আছে। নারী হিসেবে ব্যাপক সাড়া পাচ্ছি। নিবার্চিত হলে বিনা পয়সায় বয়স্ক ভাতা, বিধবা, মাতুত্বকালিন ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ধনরনের ভাতার কার্ড প্রদান করা হবে। এর আগে আমি ধুলাসার ইউনিয়ন পরিষদের ১ , ২, ৩ ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার ছিলাম। আমি একটি এফ, এইচ এনজিও নিয়ে কাজ করি তাতে ৪৯টি মহিলা দল ও ৫টি পুরুষ দল রয়েছে যেখানে অনেক সদস্য রয়েছে তারাসহ এলাকাবাসী ও সকল ভোটাররা আমাকে ভোট দিলে আমার বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!