২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৪
শিরোনাম:

কলাপাড়ায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন।। সাগর পাড়ে চলছে শেষ মুহুর্তের প্রচার প্রচারনা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : জমে উঠেছে পটুয়াখালীর কলাপাড়ায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচন। শেষ মূহুর্তের প্রচার প্রচারনা, পথ সভা আর উঠান বৈঠকে এখন সরগরম উপজেলার সাগর পাড়ের জনপদ ধুলাসার ও লতাচাপলী এলাকা। উন্নয়ন ও জনসেবার দৃঢ় প্রত্যয়ে মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। সরকারের উন্নয়ন চিত্র জনগনকে অবহিত করা সহ উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে ’নৌকার বিকল্প নেই’ বলছেন নৌকা প্রতীকের সমার্থক ও দলীয় নেতা কর্মীরা। আর চরমোনাই সমর্থিত ইসলামী
শাসনতন্ত্র আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরাও জোরে সোরে প্রচারনায় ব্যস্ত রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

তবে আগমী ১৫ জুন ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগের মাধ্যমে এই দুই ইউনিয়নের চেয়াম্যান প্রার্থী নির্ধারন করবে ভোটাররা। উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, লতাচাপলী ইউনিয়নে মোট ভাটার ১৭৭০৮ জন। এর মধ্যে পুরুষ ৯১১৯ ও নারী ৮৫৮৯ জন ভোটার রয়েছে। এর বিপরিতে ৩ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদন্ধিতা করছে। ধুলাসার ইউনিয়নে ১৪০৩৬ জন মোট ভোটার। এর মধ্যে পুরুষ ৭০৫১ ও নারী ৬৯৮৫ জন ভোটার রয়েছে। এর বিপরিতে এক নারী চেয়ারম্যান প্রার্থীসহ ৭ জন প্রতিদন্ধিতা করছে। এছাড়া ওই দুই ইউনিয়নের সদস্য পদে একাকাধিক প্রার্থী রয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচনী এলাকায়। এলাকার চায়ের দোকানের টেবিলে আলোচানার ঝড় তুলছেন সাধারন ভোটাররা। মোট কথা প্রচার-প্রচারনায় সরগরম হয়ে উঠেছে বঙ্গোপসাগর ঘেষা এই দুই ইউনিয়ন। প্রার্থী, সমর্থক ও কর্মীরা ঘুরে বেড়াচ্ছে গ্রামের পর গ্রাম। তারা দিচ্ছে নানা ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ না নিলেও স্বতন্ত্র মোড়কে নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। এছাড়া দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে আওয়ালীগের একাধিক বিদ্রোহী প্রার্থী অংশ নিয়েছে।

এদিকে দলী সিধান্ত উপেক্ষ করে দুই বিদ্রহী প্রার্থীকে বহিস্কারও করা হয়েছে। তবে স্বতন্ত্র ওইসব প্রার্থীদের নির্বচনে প্রচার প্রচারনায় বাঁধাসহ ছোট খাট ঘটনা নিয়ে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনে অভিযোগও করেছে। তবে স্বতন্ত্র প্রর্থীদের দাবী সুষ্ঠ নির্বাচনের। এদিকে মাঠে রয়েছে ভ্রাম্যমান আদালতের বিশেষ একটি টিম। ইতোমধ্যে নির্বাচনী আচারন বিধি লঙ্গনের দায়ে একাধিক প্রার্থী ও কর্মীকে অর্থদন্ড দিয়েছেন।

ভোটারা বলেছেন এখন পর্যন্ত শান্তিপূর্ন ভাবে প্রচারনা চলছে। তবে ২/১ টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। রাস্তায় রাস্তায় পোষ্টার ও মাইকে প্রচারনায় উপলদ্ধি করছি নির্বাচনী আমেজ। মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের বলেন, আগামী ১৫ জুন মহিপুর থানার অধিনে ধুলাসর ও লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগনের নিরাপত্তায় আমাদের পুলিশ নির্বাচনী এলাকার মাঠে কাজ করছে।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ বলেন, আগামী ১৫ জুন ইভিএম মেশিনে ধুলাসার ও লতাচপলী ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সুষ্টু ও শান্তিপূর্ন নির্বাচনের লক্ষ্যে দুই ইউনিয়নের সকল প্রার্থী নিয়ে মিটিং করেছি। তবে আচরন বিধি লংঘনের বিষয়ে ইসি সতর্ক অবস্থায় রয়েছে।

Loading