জায়েদ খানের বিরুদ্ধে মৌসুমীকে হয়রানি এবং সংসার ভাঙার চক্রান্তের অভিযোগ ওমর সানীর। জায়েদ খানের অভিযোগ অস্বীকার। মৌসুমীর জায়েদ খানের পক্ষে সাফাই। অতঃপর ওমর সানী ভরসা রেখেছিলেন পুত্র ফারদিনের প্রতি।
Thank you for reading this post, don't forget to subscribe!ওমর সানী শুরু থেকেই বলে এসেছেন জায়েদের বিরুদ্ধে অভিযোগের সব প্রমাণ তার কাছে তো বটেই, তার ছেলের কাছেও রয়েছে। এতো ঘটনার পর এবার গণমাধ্যমে কথা বলেছেন সানী-মৌসুমী দম্পতির একমাত্র পুত্র ফারদিন।
ফারদিন আজ ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’ বাংলাকে বলেছেন, ‘শুধু আমার আম্মু না, তিনি (জায়েদ খান) কমবেশি সবাইকে হ্যারাস করে থাকেন। তিনি আমার আব্বুর সঙ্গেও বেয়াদবি করেছেন, আম্মুর সঙ্গেও করেছেন। কিন্তু আম্মু ভেবেছেন, বিষয়টা সিভিল ম্যাটার, এটা ফ্যামিলির মধ্যেই সীমাবদ্ধ থাকুক। আমরা নিজেরাই সলভ করবো।’
এ দিকে আজ এক অডিও বার্তায় মৌসুমী জায়েদ খানকে ‘ভালো ছেলে’ উল্লেখ করে ওমর সানীকেই দুষেছেন। বিষয়টি উল্লেখ করে ফারদিন বলেন, ‘আম্মু নাকি বলেছেন, মিথ্যাচারে জড়াচ্ছেন ওমর সানি। এটা আসলে ঠিক না।… পরিস্থিতি ঠাণ্ডা করার জন্যই বলেছেন। আম্মু আমার সাথে কথাও বলেছেন। উনিও চান নাই পত্রিকায়-টিভিতে এসব নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশ হোক।’
জায়েদ খান ব্যবসার ক্ষতি করার চেষ্টা করেছেন উল্লেখ করে ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’কে ফারদিন আরো বলেন, ‘এখন প্রমাণ সবার সামনে হাজির করবো না। পাবলিকলি সব বলবোও না। তবে উনাকে এত গুরুত্ব দিচ্ছি না।’
![]()