২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৪
শিরোনাম:

এক ওসি প্রত্যাহার, ৩ ইউপির ভোট স্থগিত

নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় এক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট স্থগিত করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (১৩ জুন) ইসির যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এই তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় আগামী ১৫ জুন অনুষ্ঠেয় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ও বিদ্যানন্দপুর ইউনিয়ন এবং বরগুনার তালতলী উপজেলাধীন সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেলদুয়ার থানার ওসি প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান এসএম আসাদুজ্জামান।

 

Loading