ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্ত্রীর বাবাকে দায়ী করে ফেসবুক লাইভে এসে বিষপান করেছেন আরফান হাসান সাকিব (২০) নামের এক যুবক।
Thank you for reading this post, don't forget to subscribe!রোববার (১২ জুন) বিকালে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের নিজ বাড়িতে এই ঘটনাটি ঘটান ওই যুবক।
জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আরফান হাসান সাকিবের সঙ্গে একই ইউনিয়নের পূর্ব কৃষ্ণনগর গ্রামের মফিজুল ইসলামের মেয়ে মাহিমা আক্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত তিন মাস পূর্বে তাদের কোর্ট ম্যারেজ হয়। তাদের বিয়ে মেনে নেয়ার কথা বলে মাহিমাকে বাড়িতে আনেন ছেলের মা।
পরবর্তীতে মেয়েকে জোর করে মেয়ের বাবা তাদের বাড়িতে নিয়ে যান এবং তাদের এই বিয়ে মেনে নিবেননা বলে জানিয়ে দেন।
এ নিয়ে দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রনায় ভুগছিলেন সাকিব। রোববার নিজের ফেসবুক থেকে লাইভে এসে স্ত্রীর বাবা, মা ও খালাতো বোনকে দায়ী করে বিষপান করেন সাকিব।
বিষপানের পর স্থানীয়রা বিষয়টি টের পেলে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ বিষয়ে নবীনগর থানার ওসি মোঃ আমিনুর রশীদ জানান, ছেলে-মেয়ে দুজনেই অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার তাদের এই সম্পর্ক মেনে না নেয়ায় ওই যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন।
![]()