৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০১
শিরোনাম:

হাত-পা হারানো ৩ যুবকের চিকিৎসার দায়িত্ব নিলেন আ জ ম নাছির

আ জ ম নাছির : সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিন যুবক হারিয়েছেন হাত ও পা।

Thank you for reading this post, don't forget to subscribe!

তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। এই অসহায় তিন যুবকের শরীরে কৃত্রিম হাত ও পা সংযোজনের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

হাত-পা হারানো তিন যুবক হলেন, হৃদয় (১৭), মো. হযরত আলী (৩৮) ও মো. মারুফ হোসেন (২৪)।সোমবার (১৩ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহতদের দেখতে যান আ জ ম নাছির উদ্দিন। এসময় তিনি আহতদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম আহসানের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিস্ফোরণে আহতদের খবরাখবর নেন বিভিন্ন ওয়ার্ড ঘুরে। এসময় হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক্স ওয়ার্ডে গিয়ে মো. হৃদয়, মো. হযরত আলী ও মো. মারুফ হোসেনদের সাথে কথা বলেন তিনি। তাদের মধ্যে পা হারানো হৃদয়ের কৃত্রিম পা ও কনুই থেকে হাত কেটে ফেলা মো. হযরত আলী ও মো. মারুফ হোসেনের কৃত্রিম হাত সংযোজনের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেন।

এসময় তিনি গণমাধ্যমকে জানান, সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আহতদের পাশে আমাদের দাঁড়াতে হবে। তাদের সঠিক ও সুষ্ঠু চিকিৎসাসেবা যাতে নিশ্চিত হয় সেজন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

পরে তিনি হাসপাতালের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান, চমেক অধ্যক্ষ ডা. সাহানা আকতার, চমেক বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রধান অধ্যাপক রফিক উদ্দিন, অর্থোপেডিক্স বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. চন্দন কুমার দাশ, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী, সহসভাপতি ডা. রিজোয়ান রেহান, ডা. প্রনয় কুমার দত্ত, ডা. হাফিজ উদ্দিন, ডা. অংশু চৌধুরী, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মঞ্জুর হোসাইন, কাউন্সিলর শৈবাল দাশ সুমনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Loading