২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম:

আনোয়ারায় নৌকার প্রার্থীর প্রচারে হামলা, পুলিশসহ আহত ৫০

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের উপনির্বাচনে নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুলের প্রচারণায় হামলা চালানোর ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার সন্ধ্যায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের সত্তারহাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নওয়াব আলী, চাতুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াসিন হিরু, যুবলীগ নেতা জালাল, বৈরাগের ইউপি সদস্য জাহাঙ্গীর ও পুলিশ কনস্টেবল মো. কামাল গুরুতর আহত হয়েছেন।

নৌকার প্রার্থী আজিজুল হক চৌধুরী বাবুল বলেন, স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যানপ্রার্থী একজোট হয়ে ইউনিয়নের প্রবেশমুখগুলো ঘিরে প্রচারণায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এখনো ইউনিয়নের বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের আটক করে হামলা চালানো হচ্ছে।

এ বিষয়ে আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, মারামারির খবর শুনে পুলিশ পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Loading