২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৪৪
শিরোনাম:

সিজদা দিয়ে উদযাপন করা রংপুর শিশুদের প্রশংসায় মুশফিক

ট্রফি জয়ের পর মাঠেই রংপুর ক্রিকেটাররা একসঙ্গে সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন হাইস্কুল। গতকাল নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে মেহেরপুর সরকারি হাইস্কুলকে ৫৯ রানে হারায় তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

ট্রফি জয়ের পর মাঠেই রংপুর ক্রিকেটাররা একসঙ্গে সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। পরে মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়। শিশু নিকেতন হাইস্কুলের এমন উদযাপনের প্রশংসা করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। হজের কারণে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেওয়া এই তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেজদারত ক্রিকেটারদের ছবি পোস্ট করে শুভ কামনা জানিয়েছেন।

ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘মাশাআল্লাহ…সফলতা উদযাপনের কি সুন্দর উপায়…আল্লাহ তোমাদের সবার মঙ্গল করুন, তোমরা যেন একদিন তোমরা বাংলাদেশের পতাকাকে উঁচুতে তুলে ধরতে পারো…তোমাদের নিয়ে খুবই গর্বিত…উষ্ণ অভিনন্দন রংপুর শিশু নিকেতন স্কুলকে, আমাদের নতুন স্কুল চ্যাম্পিয়ন।’

Loading