২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৮
শিরোনাম:

কলাপাড়ায় অগ্নিকান্ডে বেত ও বাঁশের মালামাল পুড়ে ছাই

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সড়কের পাশে বিক্রির জন্য স্তুপ করে রাখা বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্রের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত দুইটার দিকে প্রেসক্লাবের সামনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পৌর শহরে টহল পুলিশের দল প্রথমে আগুন দেখতে পায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

তাক্ষনিক ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে তারা এসে ঘন্টা ঘানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন । ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী দুলাল বয়াতী জানান, মঙ্গলবার সাপ্তাহিক বাজারে বিক্রির
জন্য হোগলা, মাটি টানার ওরা, সাজি, ডালাসহ বাঁশ ও বেতের প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিলো। এসব পুড়ে ছাই হয়ে গেছে। কলাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ইলিয়াস হোসেন জানান, তারা
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। কি কারনে আগুন লেগেছে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেন নি ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ। উল্লেখ্য এর আগে গত বছর একই মালিকের বাঁশের মালামাল আগুন লেগে অর্ধ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।

Loading