বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (১৫ জুন) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রেণে নিয়েছে সরকার।
Thank you for reading this post, don't forget to subscribe!মির্জা ফখরুল বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না। আশার সঞ্চার ছিল এ নির্বাচন কমিশন চেষ্টা করবে অবাধ সুষ্ঠ নির্বাচন করা যায় কি না। সরকার বরাবর যা চেষ্টা করছে সমস্ত নির্বাচনে প্রভাব বিস্তার করে নির্বাচন তাদের নিয়ন্ত্রণে নেয়া। সরকারের কারণেই তার দলের এমপি সেখানে অবস্থান করছেন। নির্বাচন কমিশন থেকে চিঠি দেয়ার পরেও তিনি সেখান থেকে বের হননি। ফলে নির্বাচন কমিশন অসহায়ত্ব প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, অর্থমন্ত্রী যা করছেন। তার নৈতিকতায় পড়ে না। তিনি পাচার করা টাকা বৈধ করার প্রস্তাব দিয়েছেন। তার নিজস্ব ফার্ম মালয়েশিয়াতে আদম ব্যবসার সঙ্গে বহুকাল থেকে জড়িত, এখানো জড়িত। এগুলোতো তারা করছেন। তারাই আবার বিদেশে টাকা পাচার করছেন, তারাই আবার বৈধ করার জন্য আইন করছেন।
এই দেশটা এখন তো সভ্য গণতান্ত্রিক দেশ না উল্লেখ করে তিনি বলেন, এটা একটা বর্বর অসভ্য রাষ্ট্রে তারা পরিণত করেছে যা সম্পূর্ণ ব্যর্থ রাষ্ট্র হয়েছে।
![]()