২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

ভোটকেন্দ্রের পাশে মাঠ থেকে বন্দুক উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর একটি ভোটকেন্দ্রের পাশের মাঠে কর্দমাক্ত অবস্থায় থাকা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব। এসময় ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ছনুয়া ইউনিয়নের এক নম্বর ছেলবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, সকাল সাড়ে ১১টার দিকে এক নম্বর ছেলবন কেন্দ্রের পাশের মাঠে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক, কিছু ক্রিকেট স্ট্যাম্প ও হেলমেট পাওয়া গেছে।

Loading