২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৭
শিরোনাম:

‘আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নেওয়া মানে অনিয়মকে মেনে নেওয়া’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর  আওয়ামী লীগ সরকার একদলীয় দমনপীড়ন নীতিতে চলছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত এক যুগ ধরে আওয়ামী লীগ সরকার বাকশাল প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। তাদের অধীনে নির্বাচনে অংশ গ্রহণ করার মানে হবে তাদের অনিয়মকে মেনে নেওয়া। বৃহস্পতিবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, ক্ষমতায় এলে বিএনপি সংবাদপত্রের ‘কালো আইন’ বাতিল করা হবে। আমরা আবারও দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনব।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা স্বাধীনতার পর থেকেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছি। কিন্তু যারা স্বাধীনতা সংগ্রামের দাবিদার বলে নিজেদের দাবি করেন, তারা দেশকে একটি একদলীয় শাসন ব্যবস্থার দিকে ঠেলে দিয়েছেন। তাদের দলীয় চরিত্রের সঙ্গে রাষ্ট্রের চরিত্র ঠিক করে দিয়েছেন।

বিএনপি মহাসচিব বলেন, ৭৫ এর ১৬ জুন যেসব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিলো সেই পত্রিকাগুলো পর্যন্ত আজকের এই কালো দিনটির কথা কোনোভাবে মনে করে না। এই সরকার যে এক দলীয় শাসন ব্যবস্থা চালু করেছে তা থেকে দেশের মানুষকে মুক্ত করতে কাজ করছে বিএনপি।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চূড়ান্ত আন্দোলনে যেতে বিএনপির কোনো ঘাটতি নেই বলে জানান বিএনপি মহাসচিব। বলেন, আমরা আবারও দেশের গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে আনব। সেই সঙ্গে স্বাধীন সংবাদিকতার বিরুদ্ধে হওয়া সব কালো আইন বাতিল করব।

‘১৬ জুনকে শুধু সংবাদপত্রের কালো দিবস না। গণতন্ত্রের কালো দিবস। সংবাদপত্রের স্বাধীনতা এবং গণতন্ত্রের স্বাধীনতা বিচ্ছিন্ন করা যায় না। গণতন্ত্র না থাকলে সংবাদপত্রের স্বাধীনতা কোথা থেকে আসবে? আমাদের একমাত্র কাজ দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারলেই আমাদের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন সমস্ত ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে’—বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার মানুষের গণতন্ত্রকে হরণ করেছে। মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে। আওয়ামী লীগের বডি কেমিস্ট্রি একদলীয় শাসন ব্যবস্থার। তাদের দুঃশাসন থেকে এদেশের মানুষকে বাঁচাতে বিএনপি কাজ করছে।

Loading