২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:১৮
শিরোনাম:

আশাশুনিতে জনসেবা ক্লিনিকে জরিমানা ও মুচলেকা

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বুধহাটা বাজারে জনসেবা ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা ও ক্লিনিক কতৃপক্ষ থেকে মুচলেকা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২ ঘটিকায় এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহিন সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেডিকেল প্রাক্টিস ও বেসরকারি ক্লিনিক এবং ল্যাবরেটরী (নিয়ন্ত্রন) অধ্যাদেশ ১৯৮২ এর ৭, ৮ ও ১৩ ধারা মোতাবেক বুধহাটা জনসেবা ক্লিনিকের মালিক রবিউল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করেন। এসময় ভ্রাম্যমান আদালত টিম বেসরকারি ক্লিনিক জনসেবার ম্যানেজার নার্গিস পারভীনের থেকে “আগামী ২৩জুনের মধ্যে ১০টি শর্ত পূরণে ব্যর্থ হলে ক্লিনিক সিলগালা করা হবে মর্মে মুচলেকা নেন”। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুল হক, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ আব্দুল রহমান, ডাঃ অনিক গুহ, ডাঃ মোহাম্মদ শহিদুল্লাহ, ডাঃ ফরহাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!