৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৭
শিরোনাম:

চট্টগ্রামে মধ্যরাতে পাহাড় ধসে নিহত ৪, আহত ৩

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরোও ৩ জন ।শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে।

Thank you for reading this post, don't forget to subscribe!

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, রাত ১টার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে বলে আমরা সংবাদ পাই।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিসের কর্মীরা। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে ২ জনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, রাত ৩টার দিকে আকবরশাহ থানার ফয়েসলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে ২ জনের মৃত্যু হয়।

তিনি আরোও বলেন, রাত ১টার দিকে বরিশাল ঘোনা এলাকায় আগে ঘটনা

Loading