৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৮
শিরোনাম:

ক্লাসরুমে নেচে ভাইরাল স্কুল শিক্ষিকা (ভিডিও)

ভারতের দিল্লির এক স্কুল শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে নেচেছেন ক্লাসরুমের ভেতরে। সেই ভিডিওটিই ভাইরাল হয়েছে। এরপর একের পর এক মন্তব্য আসতে থাকে ওই ভিডিওটি নিয়ে। এনডিটিভি

Thank you for reading this post, don't forget to subscribe!

ভিডিওটিতে দেখা যায় যে, ক্লাসরুমের ভেতরে ওই শিক্ষিকা, শিক্ষার্থীদের সঙ্গে পারফর্ম করছেন ‘কিসমত’ সিনেমার ‘কাজরা মোহাব্বত ওয়ালা’ গানের সঙ্গে।

সেই নাচের ভিডিও শিক্ষক মানু গুলেতি নিজেই টুইটারে শেয়ার করেছেন। তার টুইটার প্রোফাইল থেকে জানা যায় যে, তিনি দিল্লি রাজ্য সরকারের একটি সরকারি স্কুলের শিক্ষিকা। তিনি একজন ফেলো ও পিএইচডি ডিগ্রিধারী।

তিনি টুইটারে আরও লেখেন ‘দিল্লি শেহর কা সারা মীনা বাজার লেকে। সামার ক্যাম্পের শেষ দিনে আমাদের অপূর্ণ নৃত্য চলে…আনন্দ এবং একত্রিত হওয়ার কিছু নিখুঁত মুহুর্ত।’

Loading