২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৮
শিরোনাম:

আশাশুনিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া অনুষ্ঠান

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশাশুনি উপজেলা যুবদলের আয়োজনে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা যুবদলের আহবায়ক শরিফুল আহসান টোকন। উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আমির হোসেন বাদশা, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, লিয়াকত হোসেন, সদস্য হারুন অর রশিদ, মইনুল ইসলাম প্রমুখ। বক্তারা বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান। বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহিদ আব্দুল্লাহ।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!