৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৭
শিরোনাম:

বন্যা মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

মহসীন কবির: রোববার সকালে ‘সাফ চ্যাম্পিয়ন ২০২১ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী জাতীয় ফুটবল দল’-এর সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যা মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার।

Thank you for reading this post, don't forget to subscribe!

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি জীবনমানও স্বাভাবিক রাখতে হবে। বন্যার দুগর্ত এলাকায় বিশেষ নজর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, প্রত্যেক উপজেলায় খেলার মাঠ করতে হবে, সেখানে সব ধরণের খেলা হবে। জায়গা না থাকলে কিনে দেওয়া হবে।

শেখ হাসিনা বলেন, এখন একটি অস্বাভাবিক পরিস্থিতি। একদিকে করোনার প্রাদুর্ভাব বাড়ছে, অপর দিকে বর্ষাকাল আসতে না আসতেই বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জে ব্যাপক বন্যা। এবারের বন্যাটা একটু বেশি, ব্যাপক হারে এসেছে।

প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির খবর রাখছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ত্রাণ এবং উদ্ধারকাজগুলো আমরা করছি। প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও অন্যান্য সব প্রতিষ্ঠানগুলো দিয়ে মানুষকে উদ্ধার এবং তাদের ত্রাণ দেওয়ার সব ব্যবস্থা আমরা করেছি।

Loading