সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য ১০ ট্রাক খাবার পাঠাচ্ছেন চলচ্চিত্র পাড়ার ‘দানবীর’খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। ফেসবুক লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।
Thank you for reading this post, don't forget to subscribe!ডিপজল বলেন, ‘আমি শারীরিকভাবে ফিট না, তাই যেতে পারছি না। তবে সেখানে খাবার পাঠানোর ব্যবস্থা করছি। দুই-এক দিনের মধ্যে খাবার পাঠানো শুরু করব। ১০ ট্রাক খাবার পাঠানোর পরিকল্পনা রয়েছে।’
সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিপজল। শিশুদের জন্য বেশি বেশি খাবার পাঠানোর কথা বলেছেন তিনি। কেননা বয়ষ্করা কম খাবার কিংবা না খেয়েও বেশিক্ষণ থাকতে পারেন। কিন্তু শিশুদের পক্ষে না খেয়ে থাকা কঠিন। ডিপজল বলেন, ‘বন্যাদুর্গত এলাকায় খাবার সংরক্ষণ করা কঠিন। আবার রান্না করার মতো খাবারও পাঠানো সম্ভব নয়। আগুন জ্বালানো যাবে না। তাই সব ভেবে-চিন্তে প্রতি সপ্তাহে দুই ট্রাক করে খাবার পাঠাবো।’
চলচ্চিত্রের পর্দায় ডিপজলকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। তবে খল-অভিনেতা হিসেবে অধিক পরিচিত তিনি। কিন্তু বাস্তব জীবনে তাকে হিরোর ভূমিকায় বহুবার দেখা গেছে।
![]()