২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:৪১
শিরোনাম:

সেনাবাহিনীর বাসে ঢাকা ফিরছে সুনামগঞ্জে বন্যায় আটকা পড়া ঢাবির সেই শিক্ষার্থীরা

সেনাবাহিনীর বাসে এখন ঢাকা ফিরছে সুনামগঞ্জে বন্যায় আটকা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ শিক্ষার্থী। সিলেট থেকে আজ রোববার (১৯ জুন) বিকাল সাড়ে তিনটার দিকে রওনা দেয় তারা।

Thank you for reading this post, don't forget to subscribe!

আটকা পড়াদের একজন শোয়াইব আহমেদ ফোনকলে যমুনা টেলিভিশনকে জানান, আমরা সেনাবাহিনীর মিনিবাসে করে করে ঢাকা ফিরছি। রাত ১১টার পরপরই ঢাকা থাকতে পারবো বলে আশা করছি। শোয়াইব আরও জানান, আটকা পড়ার পর সেনাবাহিনীর আলাদা আলাদা ইউনিট আমাদের উদ্ধারে সাহায্য করেছে। সেনাবাহিনী প্রধানও আমাদের সাথে কথা বলেছেন।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে স্বাভাবিক পরিস্থিতিতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়েছিল ওই ২১ শিক্ষার্থী। ১৬ জুন অঞ্চলটিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়। সেদিন তারা নানা কাঠখড় পেরিয়ে সুনামগঞ্জ শহরে আসতে সমর্থ হয়। তবে, সুনামগঞ্জে পানশি হোটেলে আটকা পড়ে।

পরে, শুক্রবার (১৭ জুন) সেখান থেকে তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে আসে স্থানীয় প্রশাসন। সেখান থেকে শনিবার দুপুর আড়াইটায় তারাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০০ জনকে লঞ্চে করে সিলেটের উদ্দেশে পাঠানো হলে ইঞ্জিন বিকল হয়ে সুরমা নদীর একটি চড়ে আটকা পড়ে তারা। পরে, সেখান থেকে লঞ্চটি ছাতকে আসতে সমর্থ হয়। সেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সিলেট নিয়ে আসে।

Loading