বাংলাদেশ ব্যাংকের এনেক্স ভবনের চার তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ড ঘটে।
Thank you for reading this post, don't forget to subscribe!ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, মতিঝিল টহল ইউনিট আগুন দেখে সংবাদ জানায় ও তাৎক্ষনিক কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিট আগুনে সেখানে যোগ দেয়। তারা সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
![]()