২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮
শিরোনাম:

পদ্মা সেতুর উদ্বোধন: ২৪-২৬ বন্ধ থাকবে সংযোগ সড়কে ট্রাক-কাভার্ডভ্যান

আগামী ২৫ জুন উদ্বোধন হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। এ উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সেতুর উদ্বোধন উপলক্ষে আগামী ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (২২ জুন) সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী কমিশনার আবু তালেব।

ডিএমপি সূত্রে জানা যায়, আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়াগামী কাভার্ডভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এসময় কাভার্ড ভ্যান এবং ট্রাকগুলোকে আগামী ২৪ জুন সকাল থেকে ২৬ জুন সকাল পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এরপর ২৬ জুন থেকে পদ্মা সেতু জনসাধারণের জন্য খুলে দেয়া হবে।

 

Loading