২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩১
শিরোনাম:

কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহনে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর উপজেলার চাম্পাপুর ইউনিয়নে উত্তর পূর্ব
চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস ও একশন এইড বাংলাদেশ্#৩৯;র সহযোগিতায় শিশু ফোরাম এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ওই ইউনিয়নের ১৩ টি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা ছড়া, আবৃত্তি, চিত্রাংকন, নৃত্য, দেশের গান, যেমন খুশি তেমন সাজ, দড়ি লাফ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এছাড়া অনুষ্ঠানে শিক্ষক অভিভাবকরা বালিশ ও বল বদল খেলায় অংশ নেয়। সব শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় চাম্পাপুর ইউনিয়নে উত্তর পূর্ব চালিতাবুনিয়া সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো.বসির তালুকদার, প্রধান শিক্ষক উত্তম হাওলাদার, বে-সরকারি উন্নয়ন সংস্থা আভাস প্রজেক্ট ম্যানেজার মো.মনিরুল ইসলাম, সহযোগী স্পনসারসিপ আফিসার অলক সরদার, একাউন্ট আফিসার সুজন তালুকদার, ইউনিয়ন সুপার ভাইজার সাদিয়া আফরিনসহ শিক্ষক আভিভাবকরা উপস্থিত ছিলেন।

Loading