প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যানবাহন চলাচলের জন্য বহুল প্রত্যাশিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে নিজ হাতে টোল পরিশোধ করেছেন। প্রথম টোল দিয়ে পদ্মা সেতুতে উঠেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর গাড়ি বহর।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার (২৫ জুন) সকাল সাড়ে ১১টার পর পদ্মা সেতু উদ্বোধন শেষে টোল দিয়ে তিনি পদ্মা সেতুতে উঠেন।তার আগে তিনি পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, পদ্মা সেতু শুধু মাত্র একটি সেতু নয়, এটি শুধু একটি কংক্রিটের সেতু নয়। পদ্মা সেতু আমাদের অহংকার ও সক্ষমতার প্রতীক।
প্রধানমন্ত্রী বলেন, এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সাহসিকতা, সহনশীলতা এবং আমাদের প্রত্যয়। ষড়যন্ত্রের ফলে এই সেতু নির্মাণ দুই বছর বিলম্বিত হয়েছে, কিন্তু আমরা হতোদ্দম হইনি। শেষ পর্যন্ত অন্ধকার ভেদ করে পদ্মার বুকে জ্বলে উঠেছে লাল, নীল, সবুজ, সোনালি আলোর ঝলকানি। ৪২ টি স্তম্ভ যেন স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, বাঙ্গালিকে কেউ দাবায়ে রাখতে পারবে না, পারেনি। আমরা বিজয়ী হয়েছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারুণ্যের কবি, দ্রোহের কবি সুকান্ত ভট্টাচার্য্যের ভাষায় তাই বলতে চাই, সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়ঃ জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এসময়ে তিনি বলেন, আমরা মাথা নোয়াইনি। বাঙালি জাতি কখনও মাথা নোয়ায় না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব মাথা নোয়াননি, তিনি আমাদের মাথা নোয়াতে শেখাননি, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে তিনি জীবনের জয়গান গেয়েছেন।
জাতির জনকের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। তার পদাঙ্ক অনুসরণ করেই বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
![]()