সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত কমানোর ঘোষণা দিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। আজ রোববার দাম কমানোর এই ঘোষণা দেন তারা।
Thank you for reading this post, don't forget to subscribe!এর আগে আজ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘তেলের দামের ক্ষেত্রে আগামী দুই-একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারবো, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ‘সয়াবিন তেলের দাম কী পরিমাণ কমবে, তা এখন বলা যাচ্ছে না। কারণ সম্প্রতি ডলারের দাম বেড়েছে। তারপরও অবশ্যই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে। তেলের দাম সমন্বয় করা হলে জানানো হবে।’
![]()