২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৬
শিরোনাম:

জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-১। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় জামালপুর র‌্যাব কার্যালয়। গত বরিবার (২৬ জুন) গভীর রাতে জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল জামালপুর সদর উপজেলার হাসিল গৌরীপুর মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে জামালপুর সদর উপজেলার টনকী এলাকার মোঃ আব্দুল মুতালেবের ছেলে মোঃ নাজমুল হাসান বাবুকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১শ ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২শ ৮০ টাকা ও ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫শ টাকা। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত মোঃ নাজমুল হাসান বাবুর বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে র‌্যাবের সহকারী পুলিশ সুপার এম. এম সবুজ রানাসহ অন্যান্য র‌্যাব সদস্যরা অংশ নেয়।

Loading

Thank you for reading this post, don't forget to subscribe!