৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৩৯
শিরোনাম:

বন্যাদুর্গত এলাকায় কাটা রাস্তায় সেতু বা কালভার্ট নির্মাণের নির্দেশ

দেশের যেসব এলাকায় বন্যা হয়েছে, হাওর এলাকায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব এলাকায় পুনরায় রাস্তাঘাট না করে বেশি করে ব্রিজ ও কালভার্ট করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার (২৮ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজ একনেক সভায় প্রধানমন্ত্রী বলেছেন হাওর এলাকায় আর কোনো নতুন রাস্তা না করতে। কারণ পানি চলাচলে বাধা দিলে বন্যার সৃষ্টি হতে পারে। তাই বেশি করে ব্রিজ ও কালভার্ট করতে হবে।

সিলেট ও সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কের নতুন নির্মাণ না করে ব্রিজ ও কালভার্ট করে পানি প্রবাহ ঠিক রেখে প্রকল্প হাতে নিতে বলেছেন প্রধানমন্ত্রী। পানি প্রবাহ বাধা দেওয়া যাবে না। পুনর্বাসনের জন্য দ্রুত একটি প্রকল্প নেওয়ার প্রস্তাব করেছেন পরিকল্পনামন্ত্রী।

Loading