আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল ও কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপলকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী বিউটি রানী নন্দী।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি বলেন, এ হত্যাকাণ্ড যে ষড়যন্ত্রমূলকভাবেই হয়েছে এটা বুঝতে পেরেছি। কারণ ষড়যন্ত্র ছাড়া একজন ছাত্র কখনও একজন শিক্ষককে এভাবে মারতে পারে না।
বুধবার (২৯ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামে নিহত শিক্ষকের বাড়িতে গেলে তিনি ঢাকা পোস্টকে এ কথা বলেন।
তিনি বলেন, কে কে এই ষড়যন্ত্র করেছেন আমি সেটা বলতে পারব না। তবে আমি হাসপাতালে এমনটাই শুনেছি যে, তাকে মেরে ফেলাটা একটা ষড়যন্ত্র। তবে যেহেতু পুলিশ প্রশাসন আছে, পুলিশের প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, আমি তাদের কাছেই এসবের বিচার চাই। ষড়যন্ত্রকারীদের সনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
উৎপলের স্ত্রী বিউটি রানী নন্দী সেতু বিভাগে ব্যক্তিগত সহকারী পদে কর্মরত বলে জানিয়েছেন।
বিউটি রানী নন্দী ঢাকা পোস্টকে বলেন, সকালে উৎপল বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এবং দুপুরে এ ঘটনা। তারপরও কলেজ কর্তৃপক্ষ আমাকে কিছুই জানায়নি। কিন্তু তাদের এটা জানানো উচিত ছিল। পরবর্তীতে বিকেলে আমার জা (উৎপলের দাদার স্ত্রী) আমাকে জানায়, যে এরকম একটা ঘটনা ঘটেছে। পরে আমি জানার পরে সন্ধ্যায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখি সে আইসিওতে ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পরবর্তীতে সোমবার সকালে সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেল।
![]()