আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি :সৌদি আরবের পবিত্র মক্কায় মো:আবদুল গফুর মিয়া (৬২) নামের একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!আবদুল গফুর মিয়া গতকাল মঙ্গলবার মক্কায় অবস্থান করা অবস্থায় মারা যান।মৃত হাজী আবদুল গফুর মিয়া টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বাসিন্দা।তার পাসপোর্ট নম্বর—BY 0062202.
এযাবৎ সৌদিআরবে হজ পালন করতে গিয়ে সাতজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।এদের মধ্যে পাঁচ জন পুরুষ, দুজন নারী হজযাত্রী রয়েছে।পবিত্র মক্কায় পাঁচ জন এবং পবিত্র মদিনায় দুজন হজযাত্রী মৃত্যুবরণ করেন ।
গত বুধবার সকাল পর্যন্ত ৪৪ হাজার ২৩৩ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪০ হাজার ৮৪৮ জন হজযাত্রী সৌদিআরবে পৌঁছেছে।
![]()