২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:০৪
শিরোনাম:

করোনায় মৃত্যু ৪ জনের, শনাক্ত ২১৮৩

দেশে করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ১৮৩ জনের। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪৯ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৩ হাজার ৭৮৫ জনে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশের ১৩ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৯০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৭০ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭ হাজার ৫০৯ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

Loading