মীর তাঁর সঙ্গে সময় কাটাতে চান! তাই একসঙ্গে শরীরচর্চা শুরু স্বস্তিকার?’—এমন শিরোনামে গতকাল খবর প্রকাশ করে ভারতীয় একটি সংবাদমাধ্যম। অন্যদের মতো খবরটি স্বস্তিকারও নজর এড়ায়নি, আর তাতেই বেঁধেছে বিপত্তি। কারণ এই প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘মিশর রহস্য’খ্যাত এই অভিনেত্রী।
Thank you for reading this post, don't forget to subscribe!সংবাদমাধ্যমটি তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রতিবেদনটি শেয়ার করার পর কমেন্ট বক্সে মন্তব্য করেছেন স্বস্তিকা। তাতে এই অভিনেত্রী বলেন—‘এই ভাঁড়দের কাজকর্মে আমি রীতিমতো ক্লান্ত এবং অসুস্থ। আর লোকজনও বা কী? যা বেরোয় সেটাকেই ঠিক ভেবে নাচতে শুরু করে! কমেন্টস দেখুন নিজেই বুঝতে পারবেন। ঘেন্না ধরে যাওয়া ছাড়া কিছুই করার নেই। অরিজিন্যাল পোস্টটা আমার, আমি জানি আমি কী লিখেছি।’
মূলত, শৌভিক কর্মকার নামে একটি ফেসবুক আইডি থেকে স্বস্তিকাকে মেনশন করা হলে এই মন্তব্য করেন তিনি। যদিও স্বস্তিকার এই মন্তব্য এখন আর দেখা যাচ্ছে না।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘নতুন করে জিমে ভর্তি হলেন নায়িকা। তাও আবার মীর যে জিমে নিয়মিত ঘাম ঝরান, সেখানেই। ভর্তি হয়েই নায়িকা প্রচুর ঘাম ঝরিয়েছেন। কসরতের নানা ভঙ্গির ছবিও ভাগ করে নিয়েছেন ইনস্টাগ্রামে। তার পরেই বোমা ফাটিয়েছেন, মীর নাকি তাঁর সঙ্গে সময় কাটাতে চান। তাই জিমে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন। সেই অনুরোধ রেখেছেন স্বস্তিকা। ঠিক করেছেন, একসঙ্গেই জিম করবেন! অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে মীর-স্বস্তিকাকে নিয়ে গুনগুন ফিসফাস। প্রশ্ন করলে বন্ধুত্বের কথা বলেছেন দু’জনেই। এই প্রথম ‘শ্রীমতী’ সরাসরি অভিনেতা-সঞ্চালককে নিয়ে রসিকতায় মাতলেন!’
![]()