২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম:

ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়েছে ফকির

ডেস্ক রিপোর্ট: ভক্তের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহ (৬০) নামের এক ভণ্ড ফকিরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে ময়মনসিংহের তারাকান্দায়। এ ঘটনায় স্ত্রীকে উদ্ধার করতে থানায় লিখিত অভিযোগ (জিডি) দিয়েছেন ওই ভক্ত।

Thank you for reading this post, don't forget to subscribe!

অভিযুক্ত ফজলুল হক তালুকদার নেত্রকোনার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। তিনি আধ্যাত্মিক নেতা হিসেবে খেতা শাহ নামে পরিচিত।

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ফজলুল হক তালুকদার ওরফে খেতা শাহর সঙ্গে তারাকান্দার এক যুবকের পরিচয় হয়। পরিচয় সূত্রে ওই যুবক খেতা শাহকে গুরু মেনে দেড় মাস আগে নিজের বাড়িতে থাকার জন্য জায়গা দেন। ২২ জুন স্ত্রী বাবার বাড়ি ধোবাউড়ায় যাবে বলে খেতা শাহকে নিয়ে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।

নিখোঁজ নারীর স্বামী বলেন, বিশ্বাস করে খেতা শাহকে আমার বাড়িতে থাকার জন্য জায়গা করে দিয়েছিলাম।

সে বিশ্বাস ভঙ্গ করে তিনি আমার স্ত্রী ও ঘরে থাকা ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছেন। তিন সন্তান নিয়ে আমি এখন বিপদে আছি। সূত্র: সমকাল

Loading