কুমিল্লা দেবীদ্বারে নারী উন্নয়নে ফ্রি বেকিং এন্ড কুকিং ওয়ার্কশপ
Rubel Sheikh, জুলাই ৩, ২০২২ at ২:৪৩ অপরাহ্ণ
আবু নাসের খাঁন (পলাশ) কুমিল্লা জেলা প্রতিনিধি : কুমিল্লা দেবীদ্বারে নারীদের স্বাবলম্বী করার লক্ষে ফ্রি বেকিং এন্ড কুকিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সকালে দেবীদ্বার গোমতী আবাসিক এলাকার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দেবীদ্বার গার্লস মার্কেটের আয়োজনে বেকিং এন্ড কুকিং ওয়ার্কশপে প্রশিক্ষণ প্রদান করেন সুনেহেরা ক্রিয়েশনের ওনার নারী উদ্যোক্তা মেহেবুবা মাকসুদ স্মৃতি। এসময় গ্রুপের এডমিন সাকিলা সুলতানার নেতৃত্বে স্থানীয় প্রায় শতাধিক নারী ওয়ার্কশপে প্রশিক্ষন নেন।
নারী উদ্যোক্তা মেহেবুবা মাকসুদ স্মৃতি জানায়, নারীদের স্বাবলম্বী করার লক্ষে এই আয়োজন। এই ওয়ার্কশপ থেকে প্রাপ্ত রেজিস্ট্রেশন ফি ব্যায় করা হবে সুবিধা বঞ্চিতদের জন্য।
Thank you for reading this post, don't forget to subscribe!