নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ভেতর মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ রোববার সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার একমাত্র ছেলে তালহা (০৮)। সে মনোহরদী মডেল কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিয়ার স্বামী আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। স্বামীর বাড়িতেই ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে।
তবে ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনি বলা যাচ্ছে। তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থলে সিআইডির টিম আসছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে, হত্যাকাণ্ডের পর মা-ছেলের লাশ দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।
![]()