৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:০১
শিরোনাম:

বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন, যুবলীগ নেতা গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচরে পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে বৃদ্ধ শেখ নাছির উদ্দিন মাইজভাণ্ডারীকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি আবুল হোসেন শাহনাজকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহনাজ উপজেলার চরকাজী মোখলেছ গ্রামের মৃত আাজাহার আহমেদের ছেলে এবং চরওয়াপদা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট ঢুকিয়ে নির্যাতন, যুবলীগ নেতা গ্রেফতার

Thank you for reading this post, don't forget to subscribe!

এর আগে রোববার (৩ জুলাই) দিবাগত রাতে ভুক্তভোগী বৃদ্ধের ছেলে ইউপি সদস্য মো. রিপন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে চরজব্বার থানায় একটি মামলা দায়ের করেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার থানারহাট বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (০১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানারহাট সংলগ্ন আমানতগঞ্জে শেখ নাছির উদ্দিন মাইজভাণ্ডারী নামে এক বৃদ্ধ নির্যাতনের শিকার হন।

ভুক্তভোগীর পরিবারের দাবি চরওয়াপদা ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মান্নান ভূঞার ইন্ধনে ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহনাজ ও তার লোকজন ওই বৃদ্ধের পায়ু পথে টর্চলাইট ঢুকিয়ে তাকে পাশবিক নির্যাতন করে। একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছে ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার রাতে ঘটনার পর শনিবার বৃদ্ধ নাছির উদ্দিনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রোববার সকালে হাসপাতালের জেনারেল সার্জন ডা. ফজলুর রহমান মানিকের নেতৃত্বে বৃদ্ধের শরীরে অস্ত্র পাচার করে টর্চলাইট বের করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার দুপুরে জেলার বিচারিক আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্তাধীন।

Loading