ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩১ জনই ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরে ৫ জন রোগী ভর্তি হয়েছে।
Thank you for reading this post, don't forget to subscribe!সোমবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ৩৬ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৪ জনে। তাদের মধ্যে ১২৫ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে রয়েছেন ১৯ জন।
চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ২৩৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক হাজার ৯৩ জন। মৃত্যু হয়েছে একজনের।
উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মৃত্যু হয় ১০৫ জনের। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরেন ২৮ হাজার ২৬৫ জন।
![]()