ওমিক্রনের দুই সাব ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনার নতুন ঢেউ শুরু হয়েছে। দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন দুই সাব ভ্যারিয়েন্ট (বিএ.৪ এবং বিএ.৫) দায়ী বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর’বি)।
Thank you for reading this post, don't forget to subscribe!এসব সাব-ভ্যারিয়েন্ট উচ্চ সংক্রামক হলেও মৃত্যু ও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি। ওমিক্রনের উপধরন বিএ.৫ এ বেশি আক্রান্ত হচ্ছেন ঢাকার মানুষ।মঙ্গলবার (৫ জুলাই) আইসিডিডিআর’বির অফিসিয়াল সাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত ৬ সপ্তাহে ৫২টি নমুনার জেনোম সিকোয়েন্স করে আইসিডিডিআর,বি। এরমধ্যে ৫১টি ছিলো বিএ.৫ উপধরনের, আর ১টি ছিলো বিএ.২ উপধরনের।
প্রতিবেদনে বলা হয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.৪ এবং বিএ.৫ আগের সাব ভ্যারিয়েন্টগুলোর তুলনায় দ্রুত গতিতে ছড়াচ্ছে। এর ফলে দেশে সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছে। এ সাব-ভ্যারিয়েন্ট দুইটি সর্বপ্রথম ২০২২ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল।
![]()