৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৯
শিরোনাম:

বিশ্ববিদ্যালয়গুলো ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করছে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের বাদ কিংবা ফেল নয়, বিশ্ববিদ্যালয়গুলো তার ধারণক্ষমতা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করে নিচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৬ জুলাই) সন্ধ্যায় চাঁদপুর সফরকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো ফেল করাচ্ছে, তা কিন্তু না। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ধারণক্ষমতা রয়েছে। সেই অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বাছাই করছে। যারা সেই পরীক্ষায় বাছাই হচ্ছে না, তারা যে অকৃতকার্য হচ্ছে, বিষয়টি এমন নয়।

তিনি আরও বলেন, বন্যায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, তা সংস্কারের উদ্যোগ নেয়া হবে। এছাড়া বন্যায় যেসব শিক্ষার্থীর বই নষ্ট হয়েছে, তাদের তালিকা করে বই দেয়া হবে।

গণমাধ্যমে প্রকাশিত ছাত্রলীগের অর্থের বিনিময়ে নেতা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। বিষয়গুলো দেখার জন্য দলীয় ফোরামে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রয়েছেন। তারা অভিযোগের সত্যতা খুঁজে বের করবেন।

আরও পড়ুন: ফেসবুকে সরকারের সমালোচনার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হেলাল হোসাইন।

 

Loading