৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:০৫
শিরোনাম:

স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৮৪ জনের মৃত্যু

স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস ৩ স্বাস্থ্য ইনস্টিটিউট স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানিয়েছে। আইএএনএস

Thank you for reading this post, don't forget to subscribe!

জুলাইয়ের ১০, ১১ ও ১২ তারিখ এসব মৃত্যুর ঘটনা ঘটে। এ সময় দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা ছিলো ৪০ ডিগ্রি। আর দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিলো।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দাবদাহ আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রথম আলো

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাপদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিলো ৪৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রয়টার্স

দেশটির কর্তৃপক্ষ মানুষকে বেশি করে পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতোটা সম্ভব বাড়ির ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

Loading