মঈন উদ্দিনঃ রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বামনশিখর এলাকায় গেরেজান বেগম (৭৫) নামের বৃ্দ্ধাকে গলা কেটে হত্যা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
নিহত গেরেজান বামনশিকর উত্তরপাড়া মৃত ইয়াকুব আলীর স্ত্রী। গতকাল শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় বামনশিকর এলাকার নিজবাড়িতে এই হত্যাকাণ্ডের শিকার হন ওই বৃদ্ধা।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলী তুহিন জানান, বৃদ্ধাকে গলাকেটে হত্যা করা হয়েছে। বৃদ্ধার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও হত্যার কারণ জানা যায়নি। কাউকে আটকও করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। এছাড়া ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
![]()