২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৬
শিরোনাম:

কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবি মানুষ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবি মানুষ। শনিবার লঞ্চঘাট ও বাস
স্ট্যান্ডে মানুষের ভীড় ছিলো চোখে পড়ার মতো। পটুয়াখালীর কলাপাড়া লঞ্চঘাট থেকে ২ টি ডাবল ডেকার লঞ্চ যাত্রী বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া কুয়াকাটা ও কলাপাড়া থেকে বিলাস বহুল অর্ধশতাধিক বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফিরতি যাত্রায় যানযট এবং ভোগান্তি না থাকায় মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গেছে। অপৃতিকর ঘটনা
এড়াতে লঞ্চঘাট ও বাস স্ট্যান্ডে পুলিশের নজর দারি লক্ষ করা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

Loading