কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ তাঁতী লীগের উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তাঁতী লীগ উপজেলা শাখা সভাপতি নেছার উদ্দিন খোকন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ
সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা তাঁতী লীগ সিনিয়র সহ- সভাপতি মো.নবাব খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো.সবুজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মাইনুল ইসলাম সহ আরো অনেকে। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা তাঁতী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ বাচ্চু।
![]()