৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৭
শিরোনাম:

মানবদেহে করোনার টিকা বঙ্গভ্যাক্স প্রয়োগের অনুমতি

বাংলাদেশে উৎপাদিত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। রোববার (১৭ জুলাই) বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক এ তথ্য জানিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

গ্লোব বায়োটেকের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি ও রেগুলেশন) মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে জানান, ‌আজকে আমরা অনুমতির বিষয়টি জানতে পেরেছি। কবে মানবদেহে বঙ্গভ্যাক্স প্রয়োগ করা হবে বা সার্বিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে; তা আমরা পরে জানিয়ে দিব।

তিনি আরও বলেন, অনুমতির বিষয়টি আমরা আজ রবিবার মৌখিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে এখনো লিখিত ডকুমেন্ট পাইনি।

 

Loading