২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫৫
শিরোনাম:

কলাপাড়ায় ভাঙন দেখা দিয়েছে বন্যা নিয়ন্ত্রণবাঁধে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
সাগর মোহনার রাবনাবাদ নদীর উত্তাল ঢেউ একের পর এক আছড়ে পরছে বাঁধের উপর। এতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের ৪৭/৪ নং পোল্ডারের প্রায় এক কিলোমিটার বেরিবাঁধ ক্ষত-বিক্ষত হচ্ছে। প্রতিদিন
দুই দফা জোয়ারের ঢেউয়ের তান্ডবে বাধঁটি চারটি পয়েন্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে ওই ইউনিয়নের পাঁচ গ্রামে মানুষের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে। জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধেকার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানান গ্রামবাসীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে পূর্ণিমার প্রভাবে নদীর জোয়ারের সময় ঢেউয়ে বাঁধটি এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বার্তমানে নদীর খরস্রোত উত্তাল ঢেউ বাঁধের উপর আছড়ে পরছে। ক্ষত-বিক্ষত হয়েছে বাঁধের বিভিন্ন পয়েন্ট। সবচেয়ে বেশি বটগাছ সংলগ্ন এলাকা ভাঙ্গন দেখা দিয়েছে। এ বাঁধটি ছুটে গেলে চরবালিয়াতালী, লেমুপাড়া, বড় বালিয়াতলী, দীঘর বালিয়াতলী ও আমতলীপাড়া গ্রাম প্লাবিত হয়ে যাবে। এর ফলে এসব গ্রামের কৃষকরা পানিবন্দিসহ আর্থিক ক্ষতিতে পরবে। এবার পূর্ণিমার জো’য়ের কারণে ওই চারটি স্থান পুরোপুরি বিধ্বস্ত হওয়ার শংঙ্কায় রয়েছে এলাকাবাসী।

বাঁধ সংলগ্ন বাসিন্দা আতিকুর রহমান আজাদ বলেন, ঢেউয়ের তান্ডবে প্রতিনিয়ত ভেঙ্গে যাচ্ছে এ বাঁধটি। এজন্য ভাঙ্গা পয়েন্টগুলোতে গাছ কেটে ফালানো হয়েছে। যাতে ঢেউ বাঁধগ্রস্থ হয়। অপর এক বাসিন্দা কবির সরদার বলেন, বঙ্গোবসাগরে মুখশায় রামনাবাদদ নদী পাড়ে চর বালিয়াতলী বেরিবাঁধ সংলগ্ন এলাকায় আমরা বসবাস করি। পূর্ণিমার জোয়ারে
রামনাবাদ নদীর ঢেউয়ের তান্ডবের কারনে বাঁধ যে কোন মুহুর্তে ভেঙ্গে যেতে পারে। তখন আমাদের পানিতে ভাসতে হবে। তাই জরুরী ভিত্তিতে ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো.মহসিন হাওলাদার বলেন, বাঁধটি এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। তারা বলেছেন বাঁধটি পরিদর্শন করবেন। এছাড়া এ বাঁধটি নিয়ে উপজেলা পরিষদের মিটিংয়ে আলোচনা করেছি।

Loading