২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১৩
শিরোনাম:

কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে মৃত ডলফিন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটার সৈকতে আবারও ভেসে এসেছে মৃত একটি ডলফিন। রবিবার সকালে এটিকে
গঙ্গামতি সৈকতে স্থানীয়রা দেখতে পায়। সাড়ে পাঁচ ফুট দৈর্ঘ্যরে এই মৃত ডলফিনটিকে দেখতে সেখানে পর্যটকরা গিয়ে ভিড় জমায়। ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত মাটি চাপা দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ডলফিন রক্ষা কমিটির সদস্য কেএম বাচ্চু বলেন, জোয়ারের সময় এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে। ডলফিনটি অন্তত এক সপ্তাহ আগে সাগরে মারা গেছে বলে তিনি ধারনা করেন। কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি তাঁর কাছে স্পষ্ট নয়। এর
আগে গত ৩০ জুন আরো একটি মৃত ডলফিন ভেসে আসে সৈকতে। চলতি
বছর ১৪টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে দেখা গেছে বলে
তিনি সাংবাদিকদের জানিয়েছেন ।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবার
পেয়ে ডলফিনটি উদ্ধার করে মাটি চাপা দেয়া হয়েছে।

Loading