২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৪০
শিরোনাম:

চৌদ্দগ্রামের অস্ত্রধারী সেই জুয়েল গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদারের উপর হামলার পর আগ্নেয়াস্ত্র হাতে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

রাজধানীর বনানী এলাকা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জাানয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

এ সময় জুয়েলের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। পরে শুনানি শেষে তার জামিন আবেদন না মঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

মনিরুজ্জামান জুয়েল উপজেলার নালঘর গ্রামে প্রয়াত আলী আকবর মজুমদারের ছেলে। গত বৃহস্পতিবার বিকেল চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক ও উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহজালাল মজুমদারের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযোগ উঠে জুয়েলের বিরুদ্ধে। শাহজালাল মজুমদারের দাবি, মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলার ঘটনার পর জুয়েলের হাতে থাকা আগ্নেয়াস্ত্রের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহজালাল মজুমদার।

সোমবার বিকেলে ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা মনিরুজ্জামান জুয়েলকে রবিবার রাত ১০টার দিকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। আর চেয়ারম্যান শাহজালাল মজুমদারের দায়ের করা অভিযোগটি তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে ছবি ভাইরাল হওয়ার পর জুয়েলের সেই আগ্নেয়াস্ত্র ৮৬ রাউন্ড গুলিসহ গত শুক্রবার রাত ১২টার দিকে চৌদ্দগ্রাম থানায় জমা দেন তাঁর স্ত্রী ফারজানা হক। এ বিষয়ে ওসি বলেন, ‘ভাইরাল হওয়া অস্ত্রটির লাইসেন্স আছে। দেখতে অনেকটা সামরিক বাহিনীর অস্ত্রের মতো হলেও এটি একটি টু পয়েন্ট টু বোরের রাইফেল, যার মডেল হচ্ছে জিএসজি-৫। এটি জার্মানির তৈরি। আমরা তাঁর লাইসেন্স চেক করে অস্ত্রটির সঙ্গে মিলিয়েছি। এটার বৈধ লাইসেন্স আছে। ’

Loading